Ad Code

🔔 ব্রেকিং
নিউজ লোড হচ্ছে...

কাব্য কথা এর ১ম কবিতা : নব জাগরন

 

কাব্য কথা

প্রভাত আলো-এর সম্পাদক রবিউল ইসলাম রিয়ান একটি নতুন কাব্য গ্রন্থ রচনা করেছেন, যার নাম “কাব্য কথা”। এই কাব্য গ্রন্থে মানুষের অনুভূতি, জীবন দর্শন এবং ভালোবাসার নানা দিক সুন্দরভাবে ফুটে উঠেছে।

১ম কবিতা: নব জাগরণ

লেখক: রবিউল ইসলাম রিয়ান


যেথা আলো নামে ধুলোর পাশে,
সেথা আমি শুনি হৃদয়ের ভাষে—
এক নীরব ডাক,
অচেনা জীবনের অনুরাগ।

গগনের সীমানা পেরিয়ে
একটি ডানা ছুঁয়ে যায়,
অদৃশ্য কোনো সত্তা যেন
আমায় ক্রমশ টেনে আনে—
অজানা কোথাও।

আমি যাই নুয়ে পরা পাতার মতো,
কোনো পুরাতন ব্যথার খোঁজে না,
বরং নব কিছু দেখার লোভে—
এই ধরা মাটির বুক ছুঁয়ে,
আমি খুঁজি জীবনের আসল কথা।

নয় রাধা-কৃষ্ণের প্রেমগাথা,
নয় আত্মবিলীন ঈশ্বরের আরাধনা—
এ এক মানুষের গল্প,
নশ্বরতার মাঝেও
চিরন্তন কিছু খোঁজার চেষ্টা।

তাই বলি, এসো পাঠক,
এই কাব্য কথার পাতায় পাতায়—
খুঁজে দেখি জীবনের অন্য মানে,
যেখানে ঈশ্বর নয়,
মানুষই মুখ্য,
ভালোবাসা যেখানে একমাত্র সঞ্জীবনী।


© Copyright: সাহিত্য মঞ্চ